HS ECONOMICS 2026 Semester III – প্রশ্ন ও সমাধান
Q. 1. জাতীয় আয় পরিমাপের জন্য জাতীয় আয়ের সংজ্ঞা হলো
(A) বাজার মূল্যে GDP (GDP MP)
(B) উৎপাদন ব্যয়ে GNP (GNP FC)
(C) বাজার মূল্যে NNP (NNP MP)
(D) উৎপাদন ব্যয়ে NNP (NNP FC)
Correct Option: (D) উৎপাদন ব্যয়ে NNP (NNP FC)
Q. 2. যদি আমরা জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে থাকি
(A) মাথাপিছু আয়
(B) NNP
(C) প্রকৃত আয়
(D) আর্থিক আয়
Correct Option: (A) মাথাপিছু আয়
Q. 3. শেষ উৎপন্ন দ্রব্য এবং মধ্যবর্তী দ্রব্যের মধ্যে শ্রেণীবিভাগ হয়
(A) গুণমান অনুযায়ী
(B) সময় অনুযায়ী
(C) ব্যবহার অনুযায়ী
(D) দাম অনুযায়ী
Correct Option: (C) ব্যবহার অনুযায়ী
Q. 4. জাতীয় আয় পরিমাপে মূল্য সংযোজন পদ্ধতিটি ................ পদ্ধতির অন্তর্ভুক্ত।
(A) ব্যয় শুমারি
(B) উৎপাদন শুমারি
(C) আয় শুমারি
(D) ভারসাম্য আয়
Correct Option: (B) উৎপাদন শুমারি
Q. 5. অবণ্টিত মুনাফা
(A) জাতীয় আয়ে আংশিক অন্তর্ভুক্ত
(B) জাতীয় আয়ে অন্তর্ভুক্ত নয়
(C) জাতীয় আয়ে অন্তর্ভুক্ত
(D) জাতীয় আয় থেকে বিয়োগ করা হয়ে থাকে
Correct Option: (C) জাতীয় আয়ে অন্তর্ভুক্ত
Q. 6. নিম্নলিখিত বিবৃতিগুলির থেকে সঠিক বিবৃতিটি বেছে নাও:
(A) আয় একটি মজুত চলের ধারণা ও সম্পদ একটি প্রবাহ চলের ধারণা
(B) আয় একটি প্রবাহ চলের ধারণা ও সম্পদ একটি মজুত চলের ধারণা
(C) ব্যয় একটি মজুত চলের ধারণা ও সম্পদ একটি প্রবাহ চলের ধারণা
(D) আয় একটি মজুত চলের ধারণা ও ব্যয় একটি প্রবাহ চলের ধারণা
Correct Option: (B) আয় একটি প্রবাহ চলের ধারণা ও সম্পদ একটি মজুত চলের ধারণা
Q. 7. উপাদান ব্যয়ে জাতীয় উৎপাদন (GNP FC) 2,400 কোটি টাকা, পরোক্ষ কর 300 কোটি টাকা এবং ভর্তুকি 150 কোটি টাকা হলে বাজার দামে জাতীয় উৎপাদন (GNP MP) হবে
(A) 2,850 কোটি টাকা
(B) 2,550 কোটি টাকা
(C) 2,350 কোটি টাকা
(D) 2,250 কোটি টাকা
Correct Option: (B) 2,550 কোটি টাকা
Q. 8. A স্তম্ভের বিবৃতির সঙ্গে B স্তম্ভের বিবৃতির সঠিক জোড়া চিহ্নিত করো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো।
A স্তম্ভ
(i) হস্তান্তর আয়
(ii) পরোক্ষ কর
(iii) মূলধনী দ্রব্য
(iv) ভরতুকি
B স্তম্ভ
(a) অর্থনৈতিক সহায়তা
(b) উৎপাদনে ব্যবহৃত হয়
(c) শিক্ষকের পেনশন
(d) দ্রব্য ও সেবা কর (GST)
বিকল্পসমূহ:
(A) (i)–(c), (ii)–(d), (iii)–(b), (iv)–(a)
(B) (i)–(b), (ii)–(c), (iii)–(d), (iv)–(a)
(C) (i)–(c), (ii)–(a), (iii)–(d), (iv)–(b)
(D) (i)–(a), (ii)–(b), (iii)–(c), (iv)–(d)
Correct Option: (A) (i)–(c), (ii)–(d), (iii)–(b), (iv)–(a)
Q. 9. গড় ভোগ প্রবণতা (APC) ও গড় সঞ্চয় প্রবণতা (APS)-এর মধ্যে সম্পর্ক হলো
(A) APC − APS = 1
(B) APC + APS = 1
(C) APC × APS = 1
(D) APC − APS = 0
Correct Option: (B) APC + APS = 1
Q. 10. কেইন্সের মতে পূর্ণনিয়োগ স্তরে অতিরিক্ত চাহিদা হলে কী ঘটে?
(A) মন্দা
(B) মন্দাস্ফীতি
(C) বাণিজ্য চক্র
(D) মুদ্রাস্ফীতি
Correct Option: (D) মুদ্রাস্ফীতি
Q. 11. ধরা যাক, C = a + bY হলো কেইন্সীয় ভোগ অপেক্ষক, যেখানে C = ভোগ ব্যয়, Y = আয়, a = স্বয়ম্ভূত ভোগ ব্যয় এবং a > 0, 0 < b < 1। A-স্তম্ভের বিবৃতির সঙ্গে B-স্তম্ভের বিবৃতির সঠিক জোড়া চিহ্নিত করো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো।
A-স্তম্ভ
i) বিনিয়োগ গুণক
ii) গড় ভোগ প্রবণতা
iii) কর গুণক
B-স্তম্ভ
a) b + a/Y
b) 1/(1 − b)
c) −b/(1 − b)
বিকল্পসমূহ:
(A) (i)–(a), (ii)–(c), (iii)–(b)
(B) (i)–(b), (ii)–(a), (iii)–(c)
(C) (i)–(b), (ii)–(c), (iii)–(a)
(D) (i)–(c), (ii)–(b), (iii)–(a)
Correct Option: (B) (i)–(b), (ii)–(a), (iii)–(c)
Q. 12. যদি পরিকল্পিত সঞ্চয়, S = −40 + 0.2Y এবং পরিকল্পিত বিনিয়োগ, I = 60 হয়, তবে ভারসাম্য আয় হবে
(A) 500 একক
(B) 100 একক
(C) 600 একক
(D) 200 একক
Correct Option: (A) 500 একক
Q. 13. প্রদত্ত বিবৃতি (A) ও কারণ (R) থেকে সঠিক উত্তরটি বেছে নাও।
বিবৃতি (A): ভোগরেখাটি মূল বিন্দু থেকে শুরু হয়।
কারণ (R): আয় শূন্য হলেও একটি ন্যূনতম স্বয়ম্ভূত ভোগব্যয় থাকে।
(A) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা
(B) (A) এবং (R) উভয়ই সঠিক, কিন্তু (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) (A) সঠিক, কিন্তু (R) ভুল
(D) (A) ভুল, কিন্তু (R) সঠিক
Correct Option: (D) (A) ভুল, কিন্তু (R) সঠিক
Q. 14. কেইন্সীয় ভোগতত্ত্বে ভোগব্যয় নির্ধারণের প্রধান বিষয় হলো
(A) সম্পদ
(B) সুদের হার
(C) আয়
(D) জনসংখ্যা বৃদ্ধি
Correct Option: (C) আয়
Q. 15. কেইন্সের ভোগ অপেক্ষক অনুযায়ী ভোগরেখার ঢাল হলো
(A) APC
(B) MPC
(C) APS
(D) MPS
Correct Option: (B) MPC
Q. 16. মনে করো, উদ্ধৃত প্রতীকগুলি অর্থনীতির প্রচলিত অর্থে ব্যবহার করা হয়েছে। একটি বদ্ধ অর্থব্যবস্থায় সরকারের উপস্থিতি থাকলে মোট ব্যয়ের পরিমাণ হবে
(A) C + I
(B) C + I + G + M
(C) C + I + G + X
(D) C + I + G
Correct Option: (D) C + I + G
Q. 17. প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশে ত্রাণ পাঠালে সেটি কোন্ খাতে অন্তর্ভুক্ত হবে?
(A) একতরফা হস্তান্তর দেনা
(B) একতরফা হস্তান্তর পাওনা
(C) অদৃশ্য রপ্তানি
(D) মূলধনী খাত
Correct Option: (A) একতরফা হস্তান্তর দেনা
Q. 18. কোন দেশের লেনদেন ব্যালান্সে ভারসাম্য বজায় আছে বলতে বোঝায় যখন
(A) চলতি খাতে ভারসাম্য থাকে
(B) মূলধনী খাতে ভারসাম্য থাকে
(C) স্বয়ম্ভূত মূলধনী খাতের ব্যালান্স এবং চলতি খাতের ব্যালান্সের যোগফল শূন্য
(D) বাণিজ্য ব্যালান্সে উদ্বৃত্ত থাকে
Correct Option: (C) স্বয়ম্ভূত মূলধনী খাতের ব্যালান্স এবং চলতি খাতের ব্যালান্সের যোগফল শূন্য
Q. 19. দুটি মুদ্রার বিনিময় হার কী?
(A) সংশ্লিষ্ট দুটি দেশের মধ্যে বাণিজ্যের ব্যালান্স
(B) এক দেশের মুদ্রার সঙ্গে অন্য দেশের মুদ্রার বিনিময়ের হার
(C) মুদ্রাস্ফীতির হার
(D) আমদানি ও রপ্তানির অনুপাত
Correct Option: (B) এক দেশের মুদ্রার সঙ্গে অন্য দেশের মুদ্রার বিনিময়ের হার
Q. 20. নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি অদৃশ্য রপ্তানি নয়?
(A) পরিবহন সেবা
(B) পর্যটন সেবা
(C) পাটজাত দ্রব্য
(D) ব্যাঙ্কিং সেবা
Correct Option: (C) পাটজাত দ্রব্য
Q. 21. ব্রিটিশদের পণ্যের বাজার বৃহৎ করতে ব্রিটিশ শাসকরা নীচের কোন্ ক্ষেত্রটি সম্প্রসারিত করেছিল?
(A) সড়কপথ
(B) রেলপথ
(C) আকাশপথ
(D) (A) এবং (C) উভয়ই
Correct Option: (B) রেলপথ
Q. 22. ঔপনিবেশিক ভারতে কয়লা উত্তোলন প্রথম কোথায় শুরু হয়?
(A) ঝরিয়া
(B) রানিগঞ্জ
(C) ধানবাদ
(D) বিলাসপুর
Correct Option: (B) রানিগঞ্জ
Q. 23. সঠিক উত্তরটি নিয়ে শূন্যস্থান পূরণ করো:
ব্রিটিশ শাসনকালে ভারতের ‘অর্থনৈতিক নিঃসরণ’ (Economic Drain) সম্পর্কে প্রথম বিশ্বাসযোগ্য আলোচনা করেন
(A) রমেশ চন্দ্র দত্ত
(B) উইলিয়ম ডিগবি
(C) দাদাভাই নৌরজী
(D) উইলিয়ম কেরি
Correct Option: (C) দাদাভাই নৌরজী
Q. 24. ভারতের স্বাধীনতার প্রাক্কালে দেশটির GDP-তে প্রধান অবদানকারী ক্ষেত্র ছিল কোনটি?
(A) কৃষি
(B) শিল্প
(C) সেবাক্ষেত্র
(D) নির্মাণ শিল্প
Correct Option: (A) কৃষি
Q. 25. উদারীকরণের পরবর্তীকালে ভারতের পেশাগত কাঠামোতে কোন্ ক্ষেত্রের প্রাধান্য সর্বাধিক?
(A) কৃষি-সংশ্লিষ্ট প্রাথমিক ক্ষেত্র
(B) শিল্প ও নির্মাণ-সংশ্লিষ্ট মাধ্যমিক ক্ষেত্র
(C) পরিসেবা ক্ষেত্র
(D) (A) ও (B) উভয়ই
Correct Option: (C) পরিসেবা ক্ষেত্র
Q. 26. ভারত ও চীনের আয়বৈষম্যের মধ্যে পার্থক্য কীরূপ?
(A) ভারতের তুলনায় চীনের আয়বৈষম্য বেশি
(B) চীনের তুলনায় ভারতের আয়বৈষম্য বেশি
(C) চীন ও ভারতে আয়বৈষম্যে কোনো পার্থক্য নেই
(D) আয়বৈষম্যের তুলনা করা যায় না কারণ দুটি দেশের মুদ্রা ভিন্ন ভিন্ন
Correct Option: (B) চীনের তুলনায় ভারতের আয়বৈষম্য বেশি
Q. 27. ‘নিয়োগহীন প্রবৃদ্ধি’র (Jobless Growth) কারণ হলো
(A) শ্রমনিবিড় প্রযুক্তির ব্যবহার
(B) বেকারত্ব দূরীকরণ
(C) শ্রম-সঞ্চয়কারী প্রযুক্তির ব্যবহার
(D) আয়ের সুষম বণ্টন
Correct Option: (C) শ্রম-সঞ্চয়কারী প্রযুক্তির ব্যবহার
Q. 28. যখন কোনো ব্যক্তি এক চাকরি থেকে অন্য চাকরিতে নিজেকে স্থানান্তরিত করে, তখন তার প্রধান কারণ
(A) সংঘর্ষজনিত বেকারত্ব
(B) মরশুমী বেকারত্ব
(C) ছদ্ম বেকারত্ব
(D) ইচ্ছাকৃত বেকারত্ব
Correct Option: (A) সংঘর্ষজনিত বেকারত্ব
Q. 29. নীচের কোন্ দেশটি ‘এক সন্তান নীতি’ চালু করেছিল?
(A) ভারত
(B) পাকিস্তান
(C) বাংলাদেশ
(D) চীন
Correct Option: (D) চীন
Q. 30. নীচের সূচকগুলির মধ্যে কোনটি মানব উন্নয়ন সূচক (HDI) গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয় না?
(A) স্বাস্থ্য সূচক
(B) মূল্য সূচক
(C) শিক্ষা সূচক
(D) আয় সূচক
Correct Option: (B) মূল্য সূচক
Q. 31. প্রদত্ত বিবৃতি (A) ও কারণ (R) থেকে সঠিক উত্তর চয়ন করো:
বিবৃতি (A): স্বাধীনতার পর ভারত আর্থিক উন্নয়নের পথ হিসাবে ‘মিশ্র অর্থনীতি’ গ্রহণ করে।
কারণ (R): দেশটির সিদ্ধান্তগ্রহণকারী মননশীল ব্যক্তিরা সমাজতন্ত্র ও ধনতন্ত্রের সুবিধার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন।
(A) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা
(B) (A) এবং (R) উভয়ই সঠিক, কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) (A) সঠিক, কিন্তু (R) ভুল
(D) (A) ভুল, কিন্তু (R) সঠিক
Correct Option: (A) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা
Q. 32. নীচের কোনটি কর্মনিয়োগ সৃষ্টির কর্মসূচী নয়?
(A) গ্রামীণ কর্মনিয়োগ সৃষ্টি কর্মসূচী (REGP)
(B) প্রধানমন্ত্রী রোজগার যোজনা (PMRY)
(C) জাতীয় ক্ষেত্রে খাদ্যের জন্য কাজের কর্মসূচী (NFWP)
(D) বাল্মীকি আম্বেদকার আবাস যোজনা (VAMBAY)
Correct Option: (D) বাল্মীকি আম্বেদকার আবাস যোজনা (VAMBAY)
Q. 33. জমির স্থায়ী উন্নয়নের স্বার্থে 5 বছরের বেশি সময়ের জন্য যে ঋণ গ্রহণ করা হয় তাকে বলে
(A) দীর্ঘমেয়াদী ঋণ
(B) মধ্যমেয়াদী ঋণ
(C) স্বল্পমেয়াদী ঋণ
(D) অনুৎপাদনশীল ঋণ
Correct Option: (A) দীর্ঘমেয়াদী ঋণ
Q. 34. ভারতে ‘জাতীয় খাদ্য নিরাপত্তা আইন’ (NFSA) কত সালে গৃহীত হয়েছিল?
(A) 2013
(B) 2014
(C) 2015
(D) 2016
Correct Option: (A) 2013
Q. 35. কোন্ বিশেষ শস্যচাষের জন্য ‘সবুজ বিপ্লব’ প্রধানত পরিচিত?
(A) ধান ও গম
(B) চা ও কফি
(C) তৈলবীজ
(D) তুলা
Correct Option: (A) ধান ও গম
Q. 36. ‘Land Mortgage Bank’-এর আগের নাম ছিল
(A) ARDC
(B) NABARD
(C) LDB
(D) SFDA
Correct Option: (C) LDB
Q. 37. নীচের কোনটি কৃষি বিপণনের সঙ্গে সম্পর্কিত নয়?
(A) মজুতকরণ
(B) সংরক্ষণ
(C) প্রক্রিয়াকরণ
(D) রাসায়নিক সারের ব্যবহার
Correct Option: (D) রাসায়নিক সারের ব্যবহার
Q. 38. সমবায় ঋণদান সমিতিগুলি যা নিশ্চিত করতে চায় তা হলো
(A) গ্রামীণ অর্থনীতিতে মুনাফা বৃদ্ধি
(B) দেশের সমস্ত অঞ্চলে ঋণের সুযোগ-সুবিধা বিস্তার
(C) কৃষি যন্ত্রপাতি ক্রয়
(D) বাড়তি জমি ক্রয়
Correct Option: (B) দেশের সমস্ত অঞ্চলে ঋণের সুযোগ-সুবিধা বিস্তার
Q. 39. নীচের কর্মসূচীগুলির মধ্যে কোনটি ভারতের ভূমিসংস্কার কর্মসূচীর মূল নীতি নয়?
(A) প্রজাস্বত্ব সংস্কার
(B) মধ্যস্বত্বভোগীর বিলোপ
(C) শিল্প সংস্কার
(D) জোতের মালিকানার সর্বোচ্চ সীমা নির্ধারণ
Correct Option: (C) শিল্প সংস্কার
Q. 40. ভারতের কৃষিক্ষেত্রে কোন্ ধরনের বেকারি সাধারণত বেশি দেখা যায়?
(A) প্রচ্ছন্ন বেকারি
(B) কাঠামোগত বেকারি
(C) মরশুমি বেকারি
(D) অনিচ্ছাকৃত বেকারি
Correct Option: (A) প্রচ্ছন্ন বেকারি

0 Comments